ঘানায় বন্যায় মৃত বেড়ে বেড়ে ৩৪, বাস্তুচ্যুত ৯০ হাজার

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: এ সপ্তাহে ঘানায় বন্যায় মৃত বেড়ে বেড়ে ৩৪, বাস্তুচ্যুত হয়েছে ৯০ হাজার। ঘানায় চলতি সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম থ্রিনিউজের খবরে বলা হয়েছে, ঘানার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (ন্যাডমো)-এর পরিদর্শন বিভাগের পরিচালক রিচার্ড অ্যামো ইয়ার্টে জানান, নিশ্চিত হওয়া ৩৪ জনের মধ্যে রাজধানী আক্রাতেই মারা গেছেন ১২ জন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, এখনো নিখোঁজ ব্যক্তিদের তথ্য যাচাই করা হচ্ছে। উদ্ধার অভিযানে আরও মরদেহ পাওয়া গেলে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে।

বৃহস্পতিবার টিভি৩-কে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যামো ইয়ার্টে জানান, জরুরি উদ্ধারকারী দল এখনো নিখোঁজদের খোঁজে কাজ করছে। একই সঙ্গে বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

ন্যাডমোর তথ্য অনুযায়ী, বন্যায় দেশের সাতটি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মোট ৮৯ হাজার ৭৩৬ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রেটার আক্রা অঞ্চল, যেখানে ৫৪ হাজার ৭১২ জন বাস্তুচ্যুত হয়েছেন। এরপর রয়েছে সেন্ট্রালঅঞ্চল, যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২১ হাজার ৮৮২ জন। এ ছাড়া ভোল্টা, ওয়েস্টার্ন,আশান্তি ও ওয়েস্টার্ন নর্থ অঞ্চলেও হাজারো মানুষ বন্যার কবলে পড়েছেন। আর ইস্টার্ন অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা সবচেয়ে কম।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222