নিজস্ব প্রতিবেদক:: মাদ্রাসা, আলেম-উলামা ও দ্বীনি শিক্ষাব্যবস্থাকে ঘিরে চলমান যেকোনো অপপ্রচার, ষড়যন্ত্র ও অন্যায় আচরণ ঐক্যবদ্ধভাবে মোকাবিলার ঘোষণা দিয়েছেন পুরান ঢাকার ওলামায়ে কেরাম। তারা বলেছেন, দ্বীনি অঙ্গনের সুরক্ষায় যেকোনো পরিস্থিতি আইনানুগ ও শান্তিপূর্ণ উপায়ে এবং সম্মিলিতভাবে মোকাবিলা করা হবে।
বৃহস্পতিবার সকাল ১০টায় পুরান ঢাকার ঐতিহাসিক লালবাগ জামিয়ায় ‘পুরান ঢাকা ইমাম-ওলামা পরিষদ’-এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুরান ঢাকার বিভিন্ন মাদ্রাসার জিম্মাদারদের (প্রধান) অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মুফতী সাখাওয়াত হোসাইন রাজী।
সভায় বক্তারা বর্তমান প্রেক্ষাপটে মাদ্রাসা ও দ্বীনি শিক্ষাব্যবস্থা নিয়ে তৈরি হওয়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে মাদ্রাসাসমূহের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
মাদ্রাসাসমূহের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার লক্ষ্যে সভায় সর্বসম্মতিক্রমে থানাভিত্তিক সমন্বয় টিম এবং ১৫ সদস্যবিশিষ্ট একটি আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এই আঞ্চলিক সমন্বয় প্ল্যাটফর্মের নাম নির্ধারণ করা হয়েছে ‘ইত্তিফাকুল মাদারিস পুরান ঢাকা’।
কমিটির ১৫ জন সমন্বয়ক হলেন
১. মুফতী হোসাইন সোহরাব (মুহতামিম, জামিয়া শারিফিয়া আরাবিয়া, লালবাগ)
২. মুফতী আব্দুল জব্বার (মুহতামিম, আল-জামিয়া মাযহারুল উলূম, সিদ্দিকবাজার)
৩. মুফতী তানভীর আহমদ সিদ্দিকী (মুহতামিম, জামিয়া ইসলামিয়া দারুল হক)
৪. মাওলানা মিজানুর রহমান (মুহতামিম, মারকাযুল আবরার, পোস্তা, লালবাগ)
৫. মুফতী আফজাল হোসাইন (মুহতামিম, জামিয়া মুনাওয়ারা, ঢাকা)
৬. মাওলানা নাসির বিন নূর (মুহতামিম, রওজাতুল উলূম মাদ্রাসা, হাজারীবাগ)
৭. মুফতী আকরাম হোসাইন (মুহতামিম, জামিয়াতুস সুন্নাহ, কামরাঙ্গীরচর)
৮. মুফতী মামুন রহমানী (মুহতামিম, জামিয়া ইসলামিয়া, নবাবগঞ্জ)
৯. মুফতী সাইফুল্লাহ হাবিবী (মুহতামিম, জামিয়া রাব্বানিয়া দারুস সুফফাহ, হাজারীবাগ)
১০. মুফতী ফয়জুল্লাহ বিন মুখতার (মুহতামিম, জামিয়া রবিউল উলূম, কামরাঙ্গীরচর)
১১. মুফতী বাইজিদ হোসাইন (মুহতামিম, আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, আমলীগোলা, লালবাগ)
১২. মাওলানা আহমদ (মুহতামিম, হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসা)
১৩. মুফতী আখতারুজ্জামান আশরাফী (মুহতামিম, জামিয়াতুস সাহাবা, ঢাকা)
১৪. মুফতী দেলোয়ার হোসাইন ashrafী (মুহতামিম, দারুল আরকাম)
১৫. মাওলানা আহমাদ হোসাইন (মুহতামিম, ইশায়াতুল উলূম মাদ্রাসা, লালবাগ)
সভা শেষে জানানো হয়, আগামী পাঁচ দিনের মধ্যে পুরান ঢাকার সকল মাদ্রাসার সঙ্গে সমন্বয় কার্যক্রম সম্পন্ন করা হবে। এরপর আগামী মঙ্গলবার সকাল ১০টায় লালবাগ জামিয়ায় মাদ্রাসাসমূহের একটি বিশেষ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হবে। ওই সভা থেকেই পরবর্তী করণীয় ও মূল কর্মসূচি ঘোষণা করা হবে বলে নেতারা জানিয়েছেন।
