রাষ্ট্র গঠনে আলেমদেরকে জনবান্ধব কর্মসূচির আহ্বান উলামা মুভমেন্টের

by hsnalmahmud@gmail.com

৩৬ নিউজ প্রতিবেদক:: দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে জাতীয় ঐক্য অটুট রেখে সমৃদ্ধ রাষ্ট্র গঠনে উলামায়ে কেরামকে কার্যকর জনবান্ধব কর্মসূচি নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ইসলামি চিন্তাবিদ ও ওলামারা। তাঁরা বলেছেন, পারস্পরিক কাদা-ছোড়াছুড়ি দেশকে অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এই বিভক্তি ভুলে দেশের শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আলেমদের গণমানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হবে।

রোববার রাজধানীর পুরানা পল্টনের আল্লামা শাহ আহমদ শফী (রহ.) মিলনায়তনে অরাজনৈতিক সেবামূলক সংগঠন ‘জাতীয় উলামা মুভমেন্ট’-এর কেন্দ্রীয় মজলিসে আমেলার সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

সংগঠনের আমীর মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন রব্বানী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

সভায় বক্তারা কওমি অঙ্গনের উলামায়ে কেরামের পারস্পরিক বিভক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, ক্ষুদ্র স্বার্থে এই বিভক্তি জাতীয় বৃহত্তর ক্ষতির অশনিসংকেত হিসেবে দেখা দিয়েছে। এই ক্রান্তিলগ্নে জাতীয় উলামা মুভমেন্টের সমাজসেবামূলক কাজে গতি এনে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে হবে।

সংগঠনের মহাসচিব মাওলানা এহতেশামুল হক সাখীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, হেফাজতের কেন্দ্রীয় সংগঠন সচিব মুফতী বশিরুল্লাহ এবং জাতীয় ইমাম পরিষদের চেয়ারম্যান মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট খায়রুল আহসান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতী ফখরুল ইসলাম, গবেষক মাওলানা রুহুল আমিন সাদী, মুফতী শরিফ উল্লাহ, মুফতী সানাউল্লাহ খান, মাওলানা মোহাম্মদ হোসেন আকন্দ, মাওলানা হামিদুল ইসলাম নাফীস এবং মাওলানা দেলোয়ার হোসাইন আজমী।

এছাড়া দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সমৃদ্ধি কামনা করে সভার শেষভাগে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222