নীলফামারী প্রতিনিধি :: দশম শ্রেণির শিক্ষার্থী মোস্তাকিম বিল্লাহ নীলফামারীতে চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি নীলফামারী কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, গত সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নীলফামারী সদর উপজেলার ফুড অফিসপাড়ায় নিজ বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি তিনি।
মোস্তাকিমের মা মুক্তা বেগম বলেন, “বিকেলে একটু বাইরে ঘুরে আসার কথা বলে বাসা থেকে বের হয় মোস্তাকিম। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।”
মোস্তাকিমের চাচা মেজবাউল ইসলাম বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। তার বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
মোস্তাকিমের সন্ধান পেলে ০১৭২৪-৩৮৮৫৫৯, ০১৭২৪-৫৪৯০৫৬, ০১৭১৩-৬৮১৫৪৭ অথবা ০১৮৫৩-৩৬২৮০০ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “৬ জুলাই মোস্তাকিমের পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। সেদিন থেকেই তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে। এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।”
