10
নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর রূপনগরের টিনশেড বস্তিতে অভিযান চালিয়ে কথিত শীর্ষ সন্ত্রাসী খলিলুর রহমান বাবু ওরফে কারেন্ট বাবুকে গ্রেপ্তার করেছে রূপনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে রূপনগর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ মোট পাঁচটি মামলা রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার করা হয়।
রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন জানান, গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
