যুক্তরাষ্ট্রের চাপ, লেবাননে হামলা স্থগিত করল ইসরাইল

by Fatih Work

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের চাপের মুখে দক্ষিণ লেবাননে ‘সংবেদনশীল সামরিক অভিযান’ সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছে ইসরাইল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এমন তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে ইতালির রাজধানী রোমে লেবানন ও ইসরাইলের মধ্যে নতুন দফার আলোচনা হওয়ার কথা রয়েছে। সেই বৈঠককে সামনে রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

এ ছাড়া কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে দক্ষিণ লেবাননের কয়েকটি পরীক্ষামূলক এলাকা থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহারও শুরু হতে পারে বলে জানা গেছে।

তবে কোন ধরনের সামরিক অভিযান স্থগিত করা হয়েছে বা কোন কোন এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হবে—এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

ইসরাইল-লেবানন সীমান্তে উত্তেজনা কমানো এবং ভবিষ্যৎ আলোচনার অনুকূল পরিবেশ তৈরি করতে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই এ পদক্ষেপের খবর সামনে এলো।

তথ্যসূত্র: সামা টিভি

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222