আন্তর্জাতিক ডেস্ক :: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সামরিক জোট ন্যাটোর শীর্ষবৈঠকে যোগ দিতে আসা রাষ্ট্রনেতাদের অভিনব বিদায়ী উপহার দিয়েছেন।
আর তা ঘিরেই তৈরি হয়েছে অভাবনীয় আইনি ও নিরাপত্তা-সংক্রান্ত জটিলতা! অনেকেই ঘাবড়ে গেছেন।
গত ৭ এবং ৮ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সদস্য দেশগুলির ৩৬তম শীর্ষবৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ সদস্যরাষ্ট্রগুলির নেতারা তাতে যোগ দিয়েছিলেন। তাদের প্রত্যেককে একটি করে গুমুসে .৩৫৭ ম্যাগনাম রিভলভার (হ্যান্ডগান) এবং ছয় রাউন্ড গুলি উপহার দিয়েছেন এরদোগান।
সংশ্লিষ্ট রাষ্ট্রনেতাদের নাম খোদাই করা রয়েছে তাতে। নব্বইয়ের দশকের গোড়ায় এ ধরনের রিভলভার সদৃশ হ্যান্ডগান নির্মাণ করেছিল তুরস্কেরই রাষ্ট্রায়ত্ত সংস্থা এমকেই।
এই অভাবনীয় কূটনৈতিক উপহার ন্যাটোর শীর্ষনেতাদের অনেককেই আইনি ও নিরাপত্তা-সংক্রান্ত জটিলতায় ফেলেছে।
কারণ ‘সচল আগ্নেয়াস্ত্র’ এবং ‘তাজা কার্তুজ’ আমদানির বিষয়ে ইউরোপের বহু দেশেই প্রচণ্ড আইনি কড়াকড়ি এমনকি নিষেধাজ্ঞা রয়েছে।
ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার উপহার পাওয়া রিভলভারটি আপাতত তুরস্কেই ব্রিটিশ কর্মকর্তাদের কাছে জমা দিয়েছেন।
দেশে পাঠানোর আগে সেটিকে স্থায়ী ভাবে নিষ্ক্রিয় করা হবে। একই ভাবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন তার উপহারটি নিষ্ক্রিয় করে একটি সামরিক জাদুঘরে দান করার সিদ্ধান্ত নিয়েছেন।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারও্এরদোগানের উপহার নিয়ে নিজের দেশে ফিরে বিড়ম্বনায় পড়েছেন বলে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়।
