হরমুজ প্রাণালি নিয়ে ইরানকে ট্রাম্পের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

by Masudul Kadir

হরমুজ প্রাণালি নিয়ে ইরানকে ট্রাম্পের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি খোলার কথা ঘোষণা করে ইরানকে প্রকাশ্য বিবৃতি জারি করতে হবে, এমনটাই দাবি করেছে আমেরিকা।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়স কয়েকজন মার্কিন সরকারি কর্মকর্তারকে উদ্ধৃত করে জানিয়েছে, ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এই বার্তা পাঠিয়েছে ওয়াশিংটন।

বিজ্ঞাপন
banner

আবার মধ্যস্থতাকারী দেশগুলির মাধ্যমেও একই বার্তা পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ইরানের কাছ থেকে বিবৃতি আশা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তা না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রিপোর্টে দাবি করা হয়, হরমুজ সংক্রান্ত বিবৃতিতে ইরানের কাছ থেকে দু’টি নিশ্চয়তা চেয়েছে আমেরিকা। প্রথমত, ইরানকে বলতে হবে, যে কোনও দেশের পণ্যবাহী জাহাজের জন্য এই জলপথ খোলা আছে এবং যাতায়াতের জন্য আলাদা করে কোনও শুল্ক দিতে হচ্ছে না।

দ্বিতীয়ত, হরমুজ দিয়ে যাতায়াতকারী কোনও জাহাজের উপর হামলা হবে না, এই প্রতিশ্রুতি দিতে হবে ইরানকে।

এক মার্কিন কর্মকর্তার কথায়, ‘আমরা চাই ওরা প্রকাশ্যে ঘোষণা করুক যে, হরমুজে কোনও জাহাজের উপর আর গুলি চালানো হবে না।

স্পষ্ট ভাবে বা অন্তত পরোক্ষ ভাবে স্বীকার করুক যে, ওরা ভুল করেছে। আমরা চাই, ইরানিরা হরমুজের সব ক’টি চ্যানেল বিনাশুল্কে খোলার কথা ঘোষণা করুক।

আমেরিকার এই দাবি প্রসঙ্গে ইরানের তরফে এখনও কোনও বিবৃতি আসেনি। তবে শুক্রবার সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার ওমানে যাবেন। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়ে বৈঠক করবেন সেখানে।

আমেরিকা চায় শনিবারের এই বৈঠকের পরেই ইরান প্রকাশ্য বিবৃতিটি জারি করুক। তা না হলে পরিণতি ভাল হবে না, হুঁশিয়ারি দিয়েছেন আরেক মার্কিন কর্মকর্তা। তার কথায়, ‘শনিবার যদি ওরা এই সিদ্ধান্তে না পৌঁছোয়, দিনটা ওদের জন্য খুব একটা ভাল হবে না।’

তিন সপ্তাহ আগে আমেরিকা এবং ইরানের মধ্যে সমঝোতার একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছিল। সেখানে ৬০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল।

কিন্তু্আমেরিকার অভিযোগ, শর্ত লঙ্ঘন করে হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ আক্রমণ করেছে তেহরান। তার পাল্টা হিসাবে আমেরিকাও গোলাবর্ষণ করে ইরানের দক্ষিণ প্রান্তে। ইরান অবশ্য শর্ত লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে।

পাল্টা আমেরিকাকে দুষে তারাও পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে। ফলে গত কয়েক দিনে উত্তেজনা বেড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, মার্কিন প্রেসিডেন্ট বলে দেন, যুদ্ধবিরতি শেষ!

আমেরিকার দাবি, সংঘর্ষের পথ ছেড়ে ইরান ফের সমঝোতার দিকে ঝুঁকেছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে।

তবে ইরানি মুখপাত্র বাঘেই শুক্রবার সেই দাবি উড়িয়ে দেন। জানান, কাতারের মধ্যস্থতাকারীরা আলোচনায় বসার প্রস্তাব এনেছিলেন। তেহরান তাতে রাজি হয়েছে মাত্র। শনিবার ওমানে আরাঘচির বৈঠকের পর ইরানের অবস্থান স্পষ্ট হতে পারে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222