আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর মন ছুঁয়েছে আজানের সুরে

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: কে ওই শোনাল মোরে আযানের ধ্বনি।/মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ, নাচিল ধমনী।/ কি মধুর আযানের ধ্বনি! বাংলাদেশের বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি কায়কোবাদ লিখেছিলেন এমন অমর কবিতা। সেই আজানের সুরে নিজের মুগ্ধতার কথা জানালেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিষ্ট্রুন ফ্রস্তাদোত্তির। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলেছেন, তুরস্কের মুসলিমদের সহনশীলতায় আমি মুগ্ধ। তারা আমাকে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে, এর সুর ছিল অসাধারণ।

তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক (Yeni Şafak)-এর ইংরেজি ভাষার এক্স (X) অ্যাকাউন্টে প্রকাশিত ওই পোস্টে প্রধানমন্ত্রীর বক্তব্য হিসেবে উদ্ধৃত করা হয়, তুরস্কের মুসলিমদের সহনশীলতায় আমি মুগ্ধ। তারা আমাকে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে, এর সুর ছিল অসাধারণ। খুব শিগগিরই আমি আবার তুরস্ক সফরে আসব।

বিজ্ঞাপন
banner

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে আজানের সৌন্দর্য ও মুসলিমদের আতিথেয়তা নিয়ে করা মন্তব্যটি অনেকের দৃষ্টি আকর্ষণ করে। অনেক ব্যবহারকারী এ বক্তব্যের প্রশংসা করেন। তবে কেউ কেউ এর সত্যতা ও আনুষ্ঠানিক উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন।

উল্লেখ্য, ইউরেশিয়ার দেশ তুরস্কে সম্প্রতি উত্তর আটলান্টিক জোট (ন্যাটো)-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে আইসল্যান্ডের প্রধানমন্ত্রীকে ঘিরে প্রকাশিত এই পোস্টটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

সূত্র: টেইট, ইয়েনি শাফাক

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222