বাংলাদেশে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শোক

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়ান মুহাম্মদ শাহবাজ শরিফ। একই সাথে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি পাকিস্তানের পূর্ণ সংহতি প্রকাশ করেছেন।

রোববার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগজনিত ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের খবরে তিনি গভীরভাবে মর্মাহত।

বিজ্ঞাপন
banner

পোস্টে তিনি উল্লেখ করেন, পাকিস্তানের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হচ্ছে। এই বিপদের মুহূর্তে পাকিস্তান সরকার ও জনগণ বাংলাদেশের পাশে অবিচল সংহতি প্রকাশ করছে। একই সাথে আহতদের দ্রুত আরোগ্য লাভ এবং ক্ষতিগ্রস্ত সব মানুষের নিরাপত্তার জন্য তিনি প্রার্থনা জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা গেছে, চট্টগ্রাম বিভাগে টানা ভারী বর্ষণ, আকস্মিক বন্যা ও পাহাড়ধসের ফলে অন্তত ৩৯ জনের করুণ মৃত্যু হয়েছে। এর পাশাপাশি বিভাগের পাঁচটি জেলায় প্রায় ৯ লাখ ২৮ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সরকারি হিসাব অনুযায়ী, দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পর্যটন জেলা কক্সবাজারে, যেখানে শিশু ও নারীসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন রোহিঙ্গা শরণার্থী রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম জেলায় আটজন, বান্দরবানে ছয়জন এবং রাঙামাটিতে দুজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222