বরিশালে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

by hsnalmahmud@gmail.com

প্রথম সরকারি সফরে সোমবার (১৩ জুলাই) বরিশাল গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শুরুতেই তিনি গৌরনদীর বাটাজোর এলাকায় ‘ফ্যামিলি কার্ড’ সুবিধাভোগী সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

একই সঙ্গে তিনি উপজেলার নবখননকৃত সরিকল-বাটাজোর খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

বিজ্ঞাপন
banner

এর আগে, ভোর ৫টা ৫৫ মিনিটে ঢাকার গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ৯টা ৫০ মিনিটে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের জনগণ তাকে স্বাগত জানায়।

বাটাজোর এলাকায় ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাধারণ মানুষের নানা সুখ-দুঃখ ও সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

প্রান্তিক জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে এই কার্ড কতটা ভূমিকা রাখছে, সে বিষয়ে সরাসরি তাদের মতামত শোনেন প্রধানমন্ত্রী। এরপর তিনি নবখননকৃত সরিকল-বাটাজোর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করেন।

জানা যায়, সফরের পরবর্তী অংশে প্রধানমন্ত্রী বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী এলাকায় আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

এদিকে, সরকারি কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেবেন তারেক রহমান। বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222