বন্যার্তদের সহায়তায় মাঠে ইসলামী আন্দোলন

খাগড়াছড়িতে পাহাড়ি ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা

by Abid vs36

৩৬নিউজ ডেক্স: দেশে চলমান বন্যা পরিস্থিতির শুরু থেকেই দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেবল ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ না থেকে বাঁধ রক্ষা, স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া এবং পানিবন্দী মানুষকে উদ্ধারে দলটির স্বেচ্ছাসেবীরা সরাসরি মাঠে কাজ করছেন।

দলটির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান চট্টগ্রামের বিভিন্ন প্লাবিত এলাকা ঘুরে সরেজমিনে ত্রাণ বিতরণ করেন এবং একই সাথে বন্যাকবলিত অঞ্চলগুলোতে দলের সমন্বিত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের দিকনির্দেশনা ও তদারকি প্রদান করেন।

বিজ্ঞাপন
banner

তারই ধারাবাহিকতায় জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করীম আবরারের সার্বিক পরিচালনায় বন্যাকবলিত বিস্তীর্ণ এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার কাজ জোরদার করা হয়েছে।

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের দুর্গম এলাকাগুলোতে ব্যাপক ত্রাণ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পশ্চিম জেলা সাংগঠনিক সম্পাদক মারুফুল ইসলাম, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) শাখার সহ-সভাপতি মামুন বিন মনির, সাধারণ সম্পাদক আবু বকর এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য আরিফুল ইসলাম সহ স্থানীয় নেতারা।

অন্যদিকে চট্টগ্রাম জেলার পশ্চিম বাঁশখালীর সরল ইউনিয়নেও বিচ্ছিন্নভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় উপাদান পৌঁছে দেওয়া হয়েছে। এই কার্যক্রমে স্থানীয় ওলামা মাশায়েখ নেতা মাওলানা আহমদুর রহমান ও মাওলানা শাহেদুর রহমানসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা সরাসরি অংশ নেন।

এদিকে পাহাড়ী ঢল ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত পার্বত্য খাগড়াছড়ি জেলায় পাহাড়ি ধসে ঝুঁকি বাড়ায় বিশেষ উদ্যোগ নিয়েছে দলটি। সেখানকার ঝুঁকিপূর্ণ বসতবাড়ি মেরামত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার বিশেষ স্বেচ্ছাসেবী টিম।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222