দেশীয় শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কনজ্যুমার ও ম্যানুফ্যাকচারিং কার্যক্রমের আওতায় ‘সিনিয়র জেটি সরকার/সহকারী জেটি সরকার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩০ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি আবেদনকারীর বৈধ জেটি সরকার লাইসেন্স থাকতে হবে এবং বন্দর ও শিপিং কার্যক্রম সম্পর্কে বাস্তব কাজের জ্ঞান থাকা বাধ্যতামূলক। একই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীকে কমপক্ষে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
অনুমোদিত প্রার্থীদের চট্টগ্রামস্থ কার্যালয়ে ফুলটাইম বা পূর্ণকালীন ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। পাশাপাশি কোম্পানির নির্ধারিত বিদ্যমান নীতি ও সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে বিডিজবস বা আবুল খায়ের গ্রুপের নির্ধারিত অনলাইন পোর্টালে আগামী ৩০ জুলাই ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
টিএইচএ/
