মানুষের আত্মা শুদ্ধ না হলে কাঙ্ক্ষিত শান্তি ও মুক্তি আসবে না : চরমোনাই পীর

by Fatih Work

নিজস্ব প্রতিবেদক :: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, মানুষ সৃষ্টিশীল ও বুদ্ধিমান প্রাণী। কোন আইন-আদালত ও শাস্তি দিয়ে মানুষকে অপরাধ থেকে বিরত রাখা যায় না। সেজন্য ইসলাম প্রথমে ব্যক্তির অন্তর শুদ্ধ করার চেষ্টা করে। মানুষ যখন আল্লাহকে ভয় করে, আল্লাহর শাস্তিকে ভয় করে তখন সেই মানুষ নিজেই পাপাচার ও অন্যায় থেকে বিরত থাকে। সেজন্য রাষ্ট্র, রাজনীতি ও সমাজে শান্তি আনতে চাইলে আত্মশুদ্ধি করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেবলই একটি রাজনৈতিক সংগঠন না বরং আত্মশুদ্ধি ও রাজনীতির একটি সমন্বিত প্রয়াস। যারা রাষ্ট্রে, রাজনীতিতে ও সমাজে সত্যিকারের শান্তি ও মুক্তি চান তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত হোন।

বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান।

বিজ্ঞাপন
banner

জেলা সভাপতি জনাব সাইফুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্মমহাসচিব মাওলানা নেছার উদ্দিন ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম।

সম্মেলনে চরমোনাই পীর আহবান রেখে বলেন, স্বাধীনতার পরে বাংলাদেশ অনেক শাসকের শাসন দেখেছে। অনেক রক্ত প্রবাহিত হয়েছে। কিন্তু মানুষ শান্তি-শৃংখলা, অর্থনৈতিক মুক্তি পায় নাই। জুলাই গণঅভ্যুত্থানের পরে যে সংসদ গঠিত হয়েছে সেই সংসদেও মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। এখন জনতাকেই তাদের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব নিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই কাজে আপনাকে সহায়তা করবে ইনশাআল্লাহ।

সম্মেলনে ক্বারী সাইফুল ইসলামকে সভাপতি ও মুফতি রাশেদুল ইসলামকে সেক্রেটারি করে কুমিল্লা জেলা উত্তরের নতুন কমিটি ঘোষণা করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222