শিক্ষার্থী আন্দোলন ঘিরে সালমান খানের উল্টো সুর

by Masudul Kadir

বিনোদন ডেস্ক :: যে সালমান খান কয়েক দিন আগেও প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন, এবার তিনিই তাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বলিউড তারকার এই অবস্থান বদল ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে নিজের অবস্থান কিছুটা বদলেছেন বলিউড তারকা সালমান খান। শুরুতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে এবার আন্দোলনরত শিক্ষার্থীদের বাড়ি ফিরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন এই অভিনেতা।

বিজ্ঞাপন
banner

সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় সালমান বলেন, শিক্ষার্থীদের শিক্ষাগত নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। প্রশ্নফাঁসের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এর আগে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি শেয়ার করে প্রশ্নফাঁসকে শিক্ষাব্যবস্থার বড় সমস্যা উল্লেখ করেছিলেন সালমান। তিনি আন্দোলনকে রাজনৈতিক রূপ না দিয়ে এর কৃতিত্ব শিক্ষার্থীদেরই দেয়া উচিত বলে মন্তব্য করেন। পাশাপাশি শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসাও করেছিলেন।

তবে আন্দোলনের একপর্যায়ে সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করে আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন এই অভিনেতা।

এর আগে ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখসহ বলিউডের আরও কয়েকজন তারকা শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222