লিবিয়ায় তেল শোধনাগারে আগুন

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার বৃহত্তম জাওয়িয়া তেল শোধনাগারের একটি ডিজেল ট্যাংকে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১১ আগস্ট) আগুন লাগার পর দমকলকর্মীরা তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে ঠিক কী কারণে এই আগুন লেগেছে, তা এখনো স্পষ্ট নয়।

রাষ্ট্রীয় তেল কোম্পানি ন্যাশনাল অয়েল করপোরেশনের (এনওসি) সহযোগী প্রতিষ্ঠান ব্রেগা পেট্রোলিয়াম মার্কেটিং কোম্পানি জানিয়েছে, তারা আগুনের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে।

বিজ্ঞাপন
banner

এনওসির দাবি, আগুন লাগা ট্যাংকটিতে আনুমানিক ৪৫ লাখ লিটার পেট্রল ছিল এবং ট্যাংকটি সরাসরি হামলার শিকার হয়েছে। এ ঘটনার পর এলাকায় সর্বোচ্চ মাত্রার জরুরি অবস্থা ঘোষণা করে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অনলাইনে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে জাওয়িয়া শহরের আকাশে আগুনের বিশাল শিখা ও ঘন কালো ধোঁয়া দেখা গেলেও সেগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাওয়িয়া শোধনাগারটি লিবিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগার।

প্রতিদিন প্রায় ১ লাখ ২০ হাজার ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন এই শোধনাগারটি দেশটির ৩ লাখ ব্যারেল দৈনিক উৎপাদনক্ষম শারারা তেলক্ষেত্রের সঙ্গেও যুক্ত। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও শোধনাগারটির কার্যক্রম বন্ধ হয়নি বলে জানিয়েছেন সেখানে কর্মরত দুই প্রকৌশলী।

এর মাত্র দুই দিন আগে, শনিবার ভোরেও শোধনাগারটির অপরিশোধিত ন্যাফথা রাখার একটি ট্যাংকে ড্রোন হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলায় ট্যাংকটি ক্ষতিগ্রস্ত হয়ে ন্যাফথা ছড়িয়ে পড়লেও কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
সূত্র: আরব নিউজ

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222