বৈদেশিক নির্ভরতা কমিয়ে ৬.৫ বিলিয়ন মেগা প্রকল্প তালেবান সরকারের

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক:

বৈদেশিক সাহায়ের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব অর্থায়নে স্বাবলম্বী অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে প্রায় ৬.৫ বিলিয়ন আফগানি মূল্যের ২১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। রোববার (২৩ আগস্ট) কাবুলের মার্বেল প্রাসাদে জাতীয় ক্রয় কমিশনের এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দেশটির অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে জানানো হয়, বৈঠকে পর্যালোচনার জন্য মোট ৩৪টি উন্নয়ন প্রস্তাব পেশ করা হয়েছিল। বিস্তারিত মূল্যায়নের পর ২১টি প্রকল্প চূড়ান্ত অনুমোদন পায় এবং ১২টি প্রকল্পে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়। এছাড়া একটি প্রকল্পের ব্যয় পুনর্বিবেচনার জন্য একটি বিশেষজ্ঞ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অনুমোদিত ও সংশোধিত এসব মেগা প্রকল্পের মধ্যে আফগানিস্তানের জ্বালানি, স্বাস্থ্য ও পরিবহন খাতের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো হলো:

জ্বালানি খাত: কুনার প্রদেশের বহুপ্রতীক্ষিত মানাগি বিদ্যুৎ বাঁধ পুনর্নির্মাণ।

বিমানবন্দর আধুনিকায়ন: নিরাপত্তা ও রাজস্ব পর্যবেক্ষণ জোরদারে কাবুল, হেরাত, নানগারহার, বালখ ও খোস্ত বিমানবন্দরে আধুনিক কাস্টমস স্ক্যানার স্থাপন।

স্বাস্থ্য খাত: হেলমান্দে একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ হাসপাতাল নির্মাণসহ বাদাখশান, ওয়ারদাক ও কুন্দুজ প্রদেশের বিভিন্ন জেলায় তিনটি নতুন সাধারণ হাসপাতাল নির্মাণ।

ইসলামি আমিরাত সরকার জানিয়েছে, অনুমোদিত প্রকল্পগুলো সম্পূর্ণভাবে দেশের নিজস্ব জাতীয় বাজেটের অর্থায়নে বাস্তবায়িত হবে। বিদেশি সাহায্য ও শর্তমুক্ত এই উদ্যোগগুলো আফগানিস্তানের প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: টোলো নিউজ

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222