কাবুলে আফগান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাতারের শীর্ষ কর্মকর্তার বৈঠক

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী খলিফা সিরাজুদ্দিন হাক্কানির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন কাতারের জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি হামাদ খামিস আল-কুবাইসি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) আরিয়ানা নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

প্রকাশিত বিবৃতি সূত্রে জানা যায়, বৈঠকে কাতার ও আফগানিস্তানের মধ্যে বিদ্যমান ‘সুসম্পর্ক’ আরও উন্নত করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তরোত্তর জোরদার করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ে আফগানিস্তানের ইতিবাচক সম্পৃক্ততা বৃদ্ধি এবং একটি গঠনমূলক ভূমিকা পালনের উপায় নিয়েও দুপক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এমন সময়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো যখন কাবুল ও দোহার মধ্যে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। উভয় দেশই তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার নানাবিধ সুযোগ নিয়ে কাজ করছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222