চলতি বছরে ইরান থেকে ৫ লাখ ৮১ হাজারের বেশি আফগান দেশে ফিরেছে

by hsnalmahmud@gmail.com

চলতি বছরের শুরু থেকে ৩ অক্টোবর পর্যন্ত ইরান থেকে ৫ লাখ ৮১ হাজার ৬০০ আফগান আফগানিস্তানে ফিরেছে। এর মধ্যে ৪ লাখ ৯২ হাজার ৩০০ জন বা ৮৫ শতাংশকে জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে ইউএনএইচসিআর জানায়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত ইরান থেকে মোট ৫ লাখ ৮১ হাজার ৬০০ আফগান আফগানিস্তানে ফিরেছে। এর মধ্যে ৪ লাখ ৯২ হাজার ৩০০ জনকে জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির পর ৪ লাখ ৭৫ হাজার ৪০০ আফগান আফগানিস্তানে ফিরেছে। এর মধ্যে ৩ লাখ ৯৮ হাজার ১০০ জনকে জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে।

সংস্থাটি আরও জানায়, ২০২৫ সালে ইরান থেকে ১৯ লাখের বেশি আফগান আফগানিস্তানে ফিরেছে বা তাদের ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে প্রায় ১২ লাখ ৬১ হাজার ৬০০ জনকে জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে।

ইউএনএইচসিআর বলেছে, আফগানিস্তানে ফিরে আসা মানুষের সংখ্যা বাড়তে থাকায় মৌলিক সেবা, আবাসন ও জীবিকার সুযোগের ওপর চাপ বেড়েছে। একই সঙ্গে আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্যও অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের শুরু থেকে ইরান থেকে ফিরে আসা আফগানদের মধ্যে ৩৯ শতাংশ নারী ও শিশু। এর মধ্যে ২৭ শতাংশ শিশু।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ফিরে আসা পরিবারগুলোর প্রধানদের ৬৭ শতাংশের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আর ৫০ শতাংশের কোনো কর্মদক্ষতা নেই।

ইউএনএইচসিআর আরও জানায়, চলতি বছরের শুরু থেকে ফিরে আসা আফগানদের ৫২ শতাংশ হেরাত প্রদেশের ইসলাম কেলা সীমান্তপথ দিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছে। বাকি ৪৮ শতাংশ নিমরোজ প্রদেশের জারাঞ্জ সীমান্তপথ দিয়ে প্রবেশ করেছে।

সংস্থাটি জানায়, ফিরে আসা আফগানদের গন্তব্য হিসেবে হেরাতের অংশ ২১ শতাংশ। এরপর রয়েছে কাবুল ১০ শতাংশ, ফারাহ ৮ শতাংশ, কুন্দুজ ৭ শতাংশ এবং নিমরোজ ৫ শতাংশ।

ফিরে আসা শরণার্থীদের প্রয়োজন মেটাতে ইসলাম কেলা ও জারাঞ্জ সীমান্তপথে সহায়তা কার্যক্রম বাড়িয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে ৩২ হাজার ৬৭০টির বেশি ফিরে আসা পরিবার সংস্থাটির কাছ থেকে সহায়তা পেয়েছে। এছাড়া ৮৭৪ জনকে পরিবহন সেবা দেওয়া হয়েছে এবং ২ হাজার ৩৪৫টি পরিবার প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পেয়েছে।

এদিকে সংস্থাটি জানিয়েছে, একই সময়ে বিতরণ করা গরম খাবার থেকে ২ লাখ ৫ হাজার ৬৫৮ জন ফিরে আসা আফগান উপকৃত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে থাকা মোট ৩ লাখ ৬৪ হাজার ৯০০ আফগান শরণার্থী সংস্থাটির কাছ থেকে সহায়তা পেয়েছেন। এর মধ্যে ৯ হাজার ২৩০ জন বহুমুখী নগদ সহায়তা পেয়েছেন।

ইউএনএইচসিআর জোর দিয়ে বলেছে, বিপুলসংখ্যক শরণার্থীর ফিরে আসা এবং মানবিক চাহিদা বাড়তে থাকায় আফগানিস্তানে ফিরে আসা মানুষের পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নমনীয় ও ধারাবাহিক সহায়তা অত্যন্ত জরুরি।

সূত্র : পাজওয়াক আফগান নিউজ

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222