জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা শাখা ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী স্বাক্ষরিত এক সাংগঠনিক প্রজ্ঞাপনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত জানান।
আহ্বায়ক কমিটিতে মাওলানা ফেরদাউসুর রহমানকে আহ্বায়ক, মুফতী তৈয়ব আল হোসাইনকে যুগ্ম আহ্বায়ক, মাওলানা মাসরুর আহমদ ভূঁইয়াকে সদস্যসচিব এবং মুফতী মাসউদুর রহমানকে যুগ্ম সদস্যসচিব মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা মোস্তফা কাসেমী, মুফতী শিব্বির আহমদ, মাওলানা সালাউদ্দীন, মাওলানা জাকারিয়া আল ফরহাদ, মাওলানা তাজুল ইসলাম ও মাওলানা শফিকুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী দুই মাসের মধ্যে নবগঠিত আহ্বায়ক কমিটিকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে নারায়ণগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কাউন্সিল সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
