ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নতুন মুখপাত্র মাওলানা রফিকুল ইসলাম আইনী

by hsnalmahmud@gmail.com

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ওলামা সংগঠন ‘ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স’-এর মুখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে মাওলানা রফিকুল ইসলাম আইনীকে। ৬ বুধবার (আজ ২ সেপ্টেম্বর)সংগঠনটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন
banner

নবনিযুক্ত মুখপাত্র হিসেবে মাওলানা রফিকুল ইসলাম আইনী ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের পক্ষে গণমাধ্যমে বক্তব্য প্রদান করবেন। পাশাপাশি সংগঠনের যাবতীয় নীতিগত সিদ্ধান্ত, প্রশাসনিক অবস্থান জনসাধারণের কাছে তুলে ধরাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংগঠনের অফিসিয়াল প্রতিনিধিত্ব করবেন তিনি।

সংগঠন সূত্র জানায়, ওলামা সমাজের ঐক্য ও জাতীয় নীতি নির্ধারণী পর্যায়ে আলেমদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই সংগঠনের এ গুরুত্বপূর্ণ পদে তাঁকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর সংগঠনকে সুসংগঠিত রাখতে এবং গণমাধ্যমে সংগঠনের দৃষ্টিভঙ্গি সঠিকভাবে উপস্থাপনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222