কর্নেল অলিকে হত্যার হুমকি, ময়মনসিংহে থানায় জিডি

by hsnalmahmud@gmail.com

ফেসবুকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ময়মনসিংহে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় জিডিটি করেন গণতান্ত্রিক যুবদল ও এলডিপির ময়মনসিংহ জেলা শাখার নেতা মো. সোহাগ তালুকদার।

বিজ্ঞাপন
banner

জিডিতে কিশোরগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম জাহানের বিরুদ্ধে কর্নেল অলি আহমদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, গত ৫ অক্টোবর জাহাঙ্গীর আলম জাহান তার ফেসবুক আইডি থেকে কর্নেল অলি আহমদকে উদ্দেশ্যে করে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকিসংবলিত মন্তব্য করেন। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জিডিতে সোহাগ তালুকদার নিজেকে গণতান্ত্রিক যুবদলের আহ্বায়ক ও এলডিপির ময়মনসিংহ জেলা শাখার যুববিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি বলেন, কর্নেল অলি আহমদের অনুসারী হিসেবে ওই হুমকির ঘটনায় তিনি ও দলের অন্য নেতাকর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে জাহাঙ্গীর আলম জাহান তার কিংবা দলের নেতাকর্মীদের বড় ধরনের ক্ষতি করতে পারেন বলেও আশঙ্কার কথা জানান তিনি।

এর আগে গত ৬ অক্টোবর জাহাঙ্গীর আলম জাহানের বিরুদ্ধে একই অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ অনুযায়ী, গত ৫ অক্টোবর তার ফেসবুক আইডি থেকে কর্নেল অলি আহমদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়। বিষয়টি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চরম ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয় এবং তার বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডিবি
জাহাঙ্গীর আলম জাহান কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি ১৯৭৫ পরবর্তী সময়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রায়শই রাজনৈতিক বিষয়াবলি নিয়ে পোস্ট দিতে দেখা যায়।

এদিকে জিডিতে উল্লিখিত অভিযোগটি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন সোহাগ তালুকদার।

অভিযোগের বিষয়ে কথা বলতে জাহাঙ্গীর আলম জাহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের সরকারি মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে জিডি করার তথ্যটি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীমা হাসান। তিনি জানান, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222