ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ইলহাম সাহিত্য উৎসব ও নাশিদ সন্ধ্যা’

by hsnalmahmud@gmail.com

ইলহাম সাহিত্য মুভমেন্ট-এর উদ্যোগে এবং দাওয়াতুল ইসলাম ইন্টারন্যাশনাল মাদরাসার আয়োজনে, মুফতী শাহাদাত হোছাইন জাফরী এর সভাপতিত্তে আজ বৃহস্পতিবার ঢাকায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব গেটে বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘ইলহাম সাহিত্য উৎসব ও নাশিদ সন্ধ্যা’। ইসলামী সাহিত্য, সংস্কৃতি ও নাশিদের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে নৈতিকতা, সৃজনশীলতা ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলরবের নির্বাহী পরিচালক মাওলানা বদরুজ্জামান, প্রধান বক্তা মাওলানা রুহুল আমিন সাদী, বিশেষ অতিথি ছিলেন, দাওয়াতুল ইসলাম ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল হোসেন, দারুল হাবিব মাদরাসার মুহাদ্দিস, মুফতী মাসুম বিল্লাহ, মুফতী সাইফুল ইসলাম, ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান, মুফতি আফজাল হুসাইন, মুফতি ইমরানুল বারী সিরাজী, সংগঠক ও মিডিয়া ব্যক্তিত্ত্ব ইউসুফ পিয়াস, সংগঠক ও লেখক আশিকুল ইসলাম ।
সংগীত পরিবেশন করেন – ইলহাম নাশিদ ফোরাম ও ইমানী সুর শিল্পী গোষ্ঠী। সাহিত্য পরিবেশন করেন দাওয়াতুল ইসলাম ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী বৃন্দ।

অনুষ্ঠানটি বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, বাদ এশা রাত ৮টা ১৫ মিনিটে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব গেট সংলগ্ন ইসলামী বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি শাহাদাত হোসাইন জাফরী, প্রতিষ্ঠাতা ও পরিচালক, ইলহাম সাহিত্য মুভমেন্ট।

আয়োজকরা জানান, ইসলামী সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও গতিশীল করা, তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। সাহিত্য আলোচনা, নাশিদ পরিবেশন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে ।

অনুষ্ঠানটি বাস্তবায়নে ছিল দাওয়াতুল ইসলাম ইন্টারন্যাশনাল মাদরাসা, কামরাঙ্গীরচর, ঢাকা।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222