জুলাই শহীদ শিশু কিশোরদের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

by hsnalmahmud@gmail.com

জাতীয় শিশু কিশোর সংগঠন অংকুরের উদ্যোগে আজ ০৭ আগস্ট, শুক্রবার সকালে রাজধানীর পল্টনস্থ একটি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শহীদ শিশু কিশোরদের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খ্যাতিমান ক্যালিগ্রাফি শিল্পী ও অংকুর উপদেষ্টা আরিফুর বলেন – সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ২৪ এর জুলাইয়ে শিশু কিশোররা যে আত্মত্যাগ দেখিয়েছ, সবার উচিৎ একটি নির্মল বাংলাদেশ তাদের জন্য গড়ে তোলা।

বিজ্ঞাপন
banner

অংকুর পরিচালক শাহ শিহাব উদ্দিন এর সভাপতিত্বে এবং সহ পরিচালক এ.বি.এম শহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আহমদ আইমান আন্দালিব এর যৌথ পরিচালায় অনুষ্ঠানে দুইটি গ্রুপে ১০ জন বিজয়ীকে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ‘ক ‘ গ্রুপে প্রথম স্থান অধিকার করে মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থী সৈয়দ মোহাম্মদ আননুর হায়দায়। ‘ খ ‘ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে রুফাইদা তারান্নুম। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেয়া সবাইকে বিশেষ পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – বিশিষ্ট কথা সাহিত্যিক ও কবি রুহুল আমীন সাদী, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন জামিল, , প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নূর মোহাম্মদ, এইচ.এম এরশাদ সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবানে ছিলেন – অংকুর এর অর্থ সম্পাদক এড.এনায়েত রাব্বী একরাম , রাফকাতুল ইসলাম রাকিব, মুশফিকুর রহমান ও মহির উদ্দিন মিসবাহ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222