সুইজারল্যান্ডে নেকাব পরলেই লাখ টাকা জরিমানা

নতুন বছরেই দুঃসংবাদ

by Fatih Work

পহেলা জানুয়ারি থেকে নেকাব (মুসলিমদের অন্যতম ধর্মীয় প্রতীক) নিয়ে নতুন আইনের প্রয়োগ শুরু করেছে সুইজারল্যান্ড। পাবলিক প্লেসে নেকাব পরলেই গুনতে হবে এক হাজার ১৪৪ ডলার জরিমানা।

দেশটির ফেডারেল কাউন্সিল এক ঘোষণায় জানিয়েছে, যারা এই আইন ভাঙবেন তাদের অন্তত এক হাজার ১৪৪ ডলার জরিমানা হতে পারে। যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৩৭ হাজার টাকার বেশি।

বিজ্ঞাপন
banner

তবে সুইজারল্যান্ডের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নেকাব পরা নিষিদ্ধের এ আইন বিমান, কূটনৈতিক এবং কনস্যুলার এলাকায় কার্যকর হবে না। একইসঙ্গে ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতেও মুখ ঢাকা যাবে।

এ ছাড়া স্বাস্থ্যজনিত, আবহাওয়াজনিত ও ট্র্যাডিশনাল কারণেও মুখ ঢাকার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি শৈল্পিক বা বিনোদন এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে মুখ ঢাকায় কোনো বাধা থাকবে না। ব্যক্তিগত সুরক্ষার জন্যও মুখ ঢাকা যাবে। তবে এজন্য কর্তৃপক্ষের কাছ থেকে আগে থেকে অনুমতি নিতে হবে।

২০২৩ সালের সেপ্টেম্বরে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ মুখ ঢেকে রাখার উপর নিষেধাজ্ঞা পাস করার পক্ষে ভোট দেয়। এরপর দেশটির ন্যাশনাল কাউন্সিল কাউন্সিল ১৫১-২৯ ভোটে আইনটি অনুমোদন করে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222