অনশনে অসুস্থ জবি শিক্ষার্থীদের পাশে ইসলামী ছাত্র আন্দোলন

by Fatih Work

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় ক্যাম্পাসের অবশিষ্ট কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের দাবিতে ১২জানুয়ারি’২৫ রবিবার সকাল থেকে ক্যাম্পাস প্রাঙ্গনে আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা। অনশন চলাকালে রাতে অসুস্থ হয়ে পড়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান আকাশসহ প্রায় ২০ জন শিক্ষার্থী। এ সময় তাদের ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের অসুস্থতার খবর পেয়ে সাথে সাথেই হাসপাতালে ছুটে যায়। এ সময় তিনি শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি অকুন্ঠ সমর্থন প্রকাশ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন
banner

এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আশিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল ওয়াহেদ, প্রচার সম্পাদক মিজানুর রহমানসহ ক্যাম্পাস নেতৃবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222