উত্তর গাজায় ইসরাইলের ৫ সেনা নিহত; আহত ১০

by Fatih Work

উত্তর  গাজায় ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ৫ সেনা নিহত ও ১০ সেনা আহত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ইসরাইলের সামরিক বাহিনীর (আইডিএফ) বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে টাইমস অব ইসরাইল জানায়, গতকাল গাজা উপত্যকায় যেসব সেনা হতাহত হয়েছে তারা সবাই নাহল ব্রিগেডের গোয়েন্দা ইউনিটের সদস্য। এর মধ্যে একজন ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তা রয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, প্রাথমিক তদন্ত শেষে নিহত ৫ সেনার পরিবারকে তাদের মৃত্যুর কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গতকাল সকালে উত্তর গাজার বেইত হানুন এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে এসব সেনা মারা যায়। এর আগে গত শনিবার গাজার বেইত হানুন এলাকায় ইসরাইলের চার সেনা নিহত ও ছয় সেনা আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর ছিল।

উল্লেখ্য, সম্প্রতি পাঁচ সেনা নিহত হওয়ার মধ্য দিয়ে গাজা উপত্যকায় এখন পর্যন্ত ৪০৭ জন ইসরাইলি সেনা নিহ হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যামে দাবি করা হচ্ছে। তবে হামাস বলছে, ইসরাইলি সেনাদের নিহতের সংখ্যা এর চেয়ে বেশি।

সূত্র: পার্সটুডে

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222