চুক্তির প্রথম ধাপে ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন যেসব গুরুত্বপূর্ণ ফিলিস্তিনি নেতা

by Fatih Work

৩৬নিউজ প্রতিবেদক>>

সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও দখলদার ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা আগামীকাল (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে। এই চুক্তির আওতায় উভয় পক্ষই যুদ্ধবিরতি বজায় রাখার এবং নিজেদের বন্দিদের মুক্তি দেওয়ার জন্য সম্মত হয়েছে।

বিজ্ঞাপন
banner

গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে কারাগার থেকে মুক্তি পেতে যাওয়া ৯৫ জন ফিলিস্তিনির তালিকা প্রকাশ করেছে দখলদার ইসরাইলের বিচার মন্ত্রণালয়।

এই মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফিলিস্তিনি নেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল:

খালিদা জাররার

  • খালিদা জাররার ফিলিস্তিনের অন্যতম প্রধান বামপন্থী রাজনৈতিক দল ‘পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন’ (পিএফএলপি)-এর নেত্রী এবং ফিলিস্তিনের সাবেক সংসদ সদস্য।
  • তাকে ২০১৫ সালে রামাল্লায় তার বাড়ি থেকে দখলদার ইসরাইলি সেনাবাহিনী আটক করে এবং ২০১৯ সালে পুনরায় তাকে বিনাবিচারে আটক রাখা হয়।
  • ২০২১ সালে তাকে মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু ২০২৩ সালের ডিসেম্বরে আবারও গ্রেফতার করা হয়।

বুশরা আল তাওয়িল

  • বুশরা আল তাওয়িল একজন সাংবাদিক এবং হামাসের শীর্ষ নেতা জামাল আল তাওয়িলের মেয়ে।
  • তিনি ২০১১ সালে হামাস এবং ইসরাইলি বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মুক্তি পেয়েছিলেন।

দালাল আল আরুরি

  • দালাল আল আরুরি হামাসের সাবেক উপপ্রধান সালেহ আল আরুরির বোন।
  • ২০২৪ সালের ১৪ জানুয়ারি থেকে তাকে আটক করেছিল দখলদার ইসরাইলি সেনাবাহিনী এবং তিনি মুক্তি পাচ্ছেন এই চুক্তির আওতায়।

মারওয়ান আল বারঘৌতি

  •  মারওয়ান আল বারঘৌতি ফাতাহ আন্দোলনের শীর্ষ নেতা।
  • তাকে ২০০২ সালে দখলদার ইসরাইলি সেনাবাহিনী আটক করে এবং ২০০৪ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
  • তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে পরিচিত।

আব্দুল্লাহ আল বারঘৌতি

  • আব্দুল্লাহ আল বারঘৌতি ২০০১ এবং ২০০২ সালে একাধিক আত্মঘাতী হামলায় অংশগ্রহণ করেন, যেগুলোর মাধ্যমে বহু ইহুদি নাগরিক নিহত হয়।
  • ২০০৪ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

বরাহিম হামেদ

  • ইবরাহিম হামেদ দখলদার ইসরাইলের ওয়ারেন্ট তালিকায় ছিলেন এবং ২০০৬ সালে তাকে গ্রেফতার করা হয়।
  • ৫৪ বছর কারাদণ্ড দেওয়া হয় এবং তাকে দীর্ঘদিন ইসরায়ইলি কারাগারে রাখা হয়।

নাইল বারঘৌতি

  • নাইল বারঘৌতি ১৯৫৭ সালে জন্মগ্রহণ করেন এবং ৪৪ বছর ধরে ইসরাইলি কারাগারে বন্দী ছিলেন।
  • ১৯৭৮ সালে তাকে আটক করা হয়েছিল এবং দখলকৃত পূর্ব জেরুসালেমে ইসরাইলি সৈন্য হত্যায় অংশ নেওয়ার জন্য তাকে গ্রেফতার করা হয়।

হাসান সালামা

  • হাসান সালামা ১৯৯৬ সালে গ্রেফতার হন এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
  • তিনি গাজার খান ইউনিসের বাসিন্দা।

আহমেদ সাদাত

  • আহমেদ সাদাত ফিলিস্তিনের অন্যতম প্রধান বামপন্থী রাজনৈতিক দল ‘পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন’ (পিএফএলপি)-এর নেতা।
  • ২০০৬ সালে তাকে দখলদার ইসরাইলি সেনাবাহিনী গ্রেফতার করে এবং তাকে ২০০৮ সালে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

চুক্তি অনুযায়ী মুক্তির অন্যান্য শর্ত

  • এই চুক্তি অনুযায়ী ৩৩ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে, যাদের মধ্যে নারী, শিশু এবং ৫০ বছরের বেশি বয়সী পুরুষ রয়েছেন।
  • বন্দি বিনিময়ের এই প্রক্রিয়া তিন ধাপে বাস্তবায়িত হবে, যার মধ্যে প্রথম ধাপে ৯৫ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবেন এবং পরবর্তী ধাপে আরও বন্দি মুক্তি পাবে।

মুক্তি প্রাপ্ত বন্দিদের সংখ্যা

  • তিনটি ধাপে মোট ৭৩৫ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

কমিশনের তথ্য অনুযায়ী, দখলদার ইসরাইলি কারাগারে ১০,৪০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন, গাজায় গত ১৫ মাসের যুদ্ধ চলাকালীন আটক হওয়া বন্দিরা এর অন্তর্ভুক্ত নয়।

সূত্র: টিআরটি ওয়াল্ড, অ্যারাব নিউজ

এমএনএকে/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222