ইজতেমার মাঠে ইসলামিক মিশনের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

by Fatih Work

বিশ্ব ইজতেমায় ইসলামিক মিশন বিভাগের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।

বৃহস্পতিবার দুপুরে ইজতেমা মাঠে আয়োজিত ক্যাম্প উদ্বোধন করে রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করেন মহাপরিচালক।

বিজ্ঞাপন
banner

এরপর তিনি ইসলামিক ফাউন্ডেশনের টঙ্গী যাকাত বোর্ড শিশু হাসপাতাল পরিদর্শন করেন।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক মিশন বিভাগের পরিচালক ড. শাহানা আফরোজ, যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222