ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ৮ হাজার কোটি টাকা

by Fatih Work

ফেব্রুয়ারির ৮ দিনে প্রবাস আয় এসেছে ৬৭ কোটি ৯ লাখ ৭০ হাজার ডলার। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৮ হাজার ২৫২ কোটি ৯৩ লাখ টাকা।

রবিবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন
banner

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের প্রতিদিন প্রবাস আয় এসেছে ৮ কোটি ৩৮ লাখ ৭১ হাজার ২৫০ মার্কিন ডলার।

এ হিসাবে ফেব্রুয়ারি মাসে তুলনামূলক ভালো খবর দিয়ে সূচনা হলো। আগের মাস জানুয়ারিতে প্রতিদিন প্রবাস আয় এসেছিল ৭ কোটি ২৮ লাখ ৪১ হাজার ডলার। আর আগের বছরের ফেব্রুয়ারি মাসে প্রতিদিন প্রবাস আয় এসেছিল ৭ কোটি ২১ লাখ ৫১ হাজার ডলার।
তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ৩০ লাখ ২০ হাজার ডলার।

বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে তিন কোটি ৫৭ লাখ ৩০ হাজার ডলার।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৩ কোটি তিন লাখ ৪০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ লাখ ৯০ হাজার ডলার।

একক ব্যাংক হিসাবে যথারীতি সর্বোচ্চ প্রবাস আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৫ লাখ ৭০ হাজার ডলার।

এএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222