১৬৮ বছরের পুরনো মসজিদ ভেঙে দিল যোগী সরকার

by Fatih Work

ভারতের উত্তর প্রদেশের মিরাটের দিল্লি রোডে অবস্থিত ১৬৮ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে দিয়েছে উত্তর প্রদেশের হিন্দুত্ববাদী যোগী সরকার। স্থানীয় প্রশাসন দাবি করছে, র্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য মসজিদটি অপসারণ করা হয়েছে। শুক্রবার রাতে ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে মসজিদটি ভেঙে ফেলা হয়।

এ বিষয়ে মুসলিমদের পক্ষ থেকে জানানো হয়, ২০ ফেব্রুয়ারি প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছিল, তবে ঐতিহাসিক ও প্রাচীন হওয়ার কারণে তারা প্রথমে এর অপসারণে একমত ছিল না। পরবর্তীতে সরকারের চাপের কারণে, নতুন জায়গায় মসজিদ পুনর্নির্মাণের শর্তে তারা সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হন।

বিজ্ঞাপন
banner

মসজিদটির প্রতিনিধিরা জানান, তাদের কাছে ১৮৫৭ সালের নথি রয়েছে, যা মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব প্রমাণ করে। স্থানীয় প্রশাসন দাবি করছে, মসজিদটির অপসারণ পারস্পরিক চুক্তির মাধ্যমে করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে, মসজিদ পুনর্নির্মাণের জন্য নতুন জায়গা বরাদ্দ করা হবে, তবুও মুসলিমরা এই শর্তে পুরোপুরি সন্তুষ্ট নয়। তারা বলছেন, ঐতিহাসিক মসজিদটি সরানো ছিল একটি ভুল সিদ্ধান্ত, যা মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার ক্ষুণ্ণ করেছে। মুসলিম নেতারা সরকারের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন এবং তারা দাবি করছেন, মসজিদটি পুনরুদ্ধার করা উচিত, কারণ এটি মুসলিমদের এক অবিচ্ছেদ্য অংশ।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222