পবিত্র রমজান মাসে ইফতারের সময় খাবারের বাছাই খুবই গুরুত্বপূর্ণ, কারণ সারাদিন রোজার পর সঠিক পুষ্টি গ্রহণ করা জরুরি। আপনাদের শারীরিক অবস্থা এবং স্বাস্থ্যকে সামনে রেখে ইফতারে কিছু খাবার বেছে নেয়া উচিত, যা শরীরের শক্তি ফিরিয়ে আনবে এবং শরীরের সুস্থতা বজায় রাখবে। নিচে কিছু পরামর্শ দেয়া হলো:
ইফতারে যা খাবেন:
খেজুর ও ফল: খেজুর উচ্চ ক্যালরি ও ফাইবারযুক্ত খাবার, যা শক্তি সরবরাহ করে এবং পুষ্টি উপাদান পূর্ণ করে। এছাড়া, আপেল, পেয়ারা, নাশপাতি, বরই, তরমুজের মতো ফলও ইফতারে খুব ভালো।
ফ্রুট জুস ও মিল্কশেক: লেবু-চিনির শরবত বাদ দিয়ে পেঁপে, বেল, আনারস বা মাল্টার মতো ফলের রস খাওয়া ভালো। চিনিমুক্ত মিল্কশেক বা টক দইয়ের লাচ্ছি খাওয়া যেতে পারে।
সুপ: হালকা স্যুপ বা শসা ও টমেটোর স্যুপও ইফতারে বেশ উপকারী হতে পারে, যা পিপাসা মেটানোর পাশাপাশি হজমে সাহায্য করবে।
প্রোটিন জাতীয় খাবার: ছোটদের জন্য প্রোটিনজাত খাবার যেমন মাংস, ডিম বা দুধের পণ্য রাখতে পারেন। বয়স্ক ব্যক্তিদের জন্য হালকা খাবার যেমন শাক-সবজি বা গ্রিলড মাংস ভালো।
ইফতারে যা খাবেন না:
ভাজাপোড়া খাবার: জিলাপি, পেঁয়াজু, বেগুনি, চপ, পাকোড়া এবং অন্যান্য ভাজা খাবার গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য এবং ইউরিক অ্যাসিডের সমস্যার সৃষ্টি করতে পারে। এই ধরনের খাবার খাওয়া এড়িয়ে চলাই ভালো।
চিনিযুক্ত পানীয়: চিনি বা চিনিযুক্ত শরবত শরীরের জন্য ভালো নয়। এতে ব্লাড সুগার লেভেল বৃদ্ধি পায় এবং তা শরীরে অনাকাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারে।
তৈলাক্ত খাবার: যারা হৃদরোগের শিকার তাদের জন্য তৈলাক্ত বা চর্বিযুক্ত খাবার কম খাওয়াটা ভালো।
এনএ/
