নন্দিত লেখক ও ইলহাম প্রকাশনীর সিইও আহমাদ সাব্বির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সোমবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে অফিসে যাওয়ার পথে রাজধানীর জনপদ সড়কে তিনি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আহমাদ সাব্বির তার মোটরসাইকেলে ভ্লাইওভার দিয়ে চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা খান। দুর্ঘটনার পর প্রাইভেট কারের চালক এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে প্রকাশনী সংস্থা ঐতিহ্যের সিনিয়র অ্যাক্সিকিউটিভ মুসলেহ উদ্দিন ৩৬নিউজকে জানান, ‘আহমাদ সাব্বিরের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও তিনি এখনো কথা বলতে পারছেন না। তবে ডাক্তাররা জানিয়েছেন, তার মাথায় রক্তক্ষরণ হয়েছে, কিন্তু তেমন কোনো গুরুতর আশঙ্কা নেই। তিনি ডাক্তারদের নিবিড় তত্ত্বাধানে রয়েছেন এবং তার জ্ঞান ফিরতে ২ দিন সময় লাগতে পারে।’
এদিকে, আহমাদ সাব্বিরের সুস্থতার জন্য তার পরিবার দেশবাসী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
এনএ/
