সৌদিতে ৪৯তম হজ সিম্পোজিয়াম শুরু

by Nur Alam Khan

আমিরুল ইসলাম লুকমান >>

বিগত বছরের ন্যায় এবারও সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়, সিনিয়র স্কলার্স কাউন্সিল এবং কিং আব্দুল আজিজ ফাউন্ডেশনের সহযোগিতায় জেদ্দার রিটজ-কার্লটন হোটেলে সিম্পোজিয়ামটির আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

রোববার (১ জুন) আল-আরাবিয়া সূত্রে জানা গেছে, এই সিম্পোজিয়ামে ইসলামী আইনে ‘সক্ষমতা ও যোগ্যতা’র ধারণার উপর আলোকপাত এবং আধুনিক উন্নয়নের আলোকে হজ  ও ওমরার ফিকহী দিকগুলো নিয়ে আলোচনা করা হবে।

এই সেমিনারের আলোচনা পর্যালোচনা হজের আনুষ্ঠানিকতা সহজ করার পাশাপাশি ইসলামী শরীয়তের উদ্দেশ্য অর্জনেও সহায়তা করবে বলে ধারনা করছেন আয়োজকগণ।

অনুষ্ঠানের আলোচনার ইস্যুতে একাধিক একাডেমিক ও শাস্ত্রভিত্তিক সেশন অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কেন্দ্রীয় মন্ত্রিসভার অধিবেশন, যার শিরোনাম ‘হজ সহজ করা এবং সৌদি ভিশন অনুযায়ী হাজীদের ক্ষমতায়ন’।

এই সেশনে উপস্থিত থাকবেন সৌদি আরবের হজ ও ওমরাবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আর-রাবিয়া, স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজিল, পাবলিক সিকিউরিটির মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল-বাসামি, মক্কা ও পবিত্র স্থানগুলোর জন্য গঠিত রয়্যাল কমিশনের সিইও ইঞ্জিনিয়ার সালেহ আর-রাশিদ।

সেশনটি পরিচালনা করবেন ‘গেস্ট অফ গড’ প্রোগ্রামের সিইও ইঞ্জিনিয়ার আবুল খাইর ইসমাইল।

সিম্পোজিয়ামে দ্বিতীয় একাডেমিক সেশনও অনুষ্ঠিত হবে যার শিরোনাম ‘ইসলামে সক্ষমতার ধারণা এবং হজ সহজীকরণে এর প্রভাব’।

এই বছরের সিম্পোজিয়ামে অংশ নিচ্ছেন সৌদি আরবের একাধিক মন্ত্রী, বিশিষ্ট আলেম, হজবিষয়ক দপ্তর ও মিশনের প্রধানরা এবং সৌদি আরবের বাইরে থেকে আগত বিশেষজ্ঞ আলেমগণ।

সূত্র: আল-আরাবিয়া।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222