পাথরঘাটার ভাঙা বেড়িবাঁধে নৌবাহিনীর সাঁকো নির্মাণ

by hsnalmahmud@gmail.com

মোঃ নিজাম উদ্দিন স্বাধীন>>

গত ২৯ মে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের একটি বেড়িবাঁধ ও আনুমানিক ২০–২৫ মিটার রাস্তা ভেঙে পড়ে। এতে পাঁচটি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে।

বিজ্ঞাপন
banner

পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসনের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনার তত্ত্বাবধানে ভাঙা অংশে অস্থায়ী সাঁকো নির্মাণের কাজ শুরু হয়, যা আজ সম্পন্ন হয়েছে। এর ফলে ঈদের আগে গ্রামীণ জনপদের মানুষদের চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

অস্থায়ী সাঁকো নির্মাণে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং নৌবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।

নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার এম ওয়ালী উজ জামান (এল) বলেন, “পাঁচটি গ্রাম ও তিনটি ওয়ার্ডকে পুনরায় সংযুক্ত করতে আমরা অস্থায়ী ভিত্তিতে সাঁকো নির্মাণ করেছি। নৌবাহিনী সবসময় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে নিয়োজিত এবং ভবিষ্যতেও থাকবে।”

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222