রায়পুরায় স্বেচ্ছাসেবী ফোরামের পরিচিতি, সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

by hsnalmahmud@gmail.com

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

“চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে”—এই অঙ্গীকার নিয়ে নরসিংদীর রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে উপদেষ্টা পরিষদের পরিচিতি, সংবর্ধনা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

রায়পুরার বিভিন্ন পর্যায়ের গুণী ব্যক্তিদের সম্মিলনে এক মনোরম, প্রাণবন্ত পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। ১০ জুন মঙ্গলবার নরসিংদীর রায়পুরা পান্তশালা ইষ্টিকুটুম রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মো. সিরাজুল ইসলাম সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম মাহবুব।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

  • নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মোহাম্মদ আমিরুল হক শামীম
  • শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জসিম উদ্দিন
  • অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব আয়েশা হক
  • সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলায়মান মিয়া
  • রূপালী ব্যাংক পিএলসি’র সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভিপি আশরাফুল ইসলাম চঞ্চল
  • ঢাকা নিউরোসাইন্সের সহকারী অধ্যাপক ডা. ইমরান সরকার
  • বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আসাদুল হক
  • কবি ও সাহিত্যিক সৈয়দ আবদুল মালেক
  • শানু এন্টারপ্রাইজের চেয়ারম্যান লায়ন মো. আবুল হোসেন
  • নরসিংদী সদর হাসপাতালের কনসালটেন্ট ডা. সুমন বণিক
  • ভৈরব শিমুলকান্দি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.বি.এম. শামী
  • রায়পুরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হামিদ
  • মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ঠিকাদার মো. কবির হোসেন
  • সাবেক প্রধান সমন্বয়ক শফিকুল ইসলাম শফিক
  • প্রভাষক মো. দেলোয়ার হোসেন হাজারী (নরসিংদী সরকারি কলেজ)
  • সিনিয়র সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান (সাহেরচর স্কুল অ্যান্ড কলেজ)
  • প্রবাসী আবুল কালাম আজাদ (মালয়েশিয়া)
  • মো. শহীদুল্লাহ (সৌদি আরব দাম্মাম শাখা বিএনপির সিনিয়র সহ-সভাপতি)
  • নরসিংদী জেলা তরুণদলের সাধারণ সম্পাদক শফিউল্লাহ
  • ফোরামের সাধারণ সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর
  • দপ্তর সম্পাদক রবিউল্লাহ ভূঁইয়া
  • সংগঠক মো. জীবন ভূঁইয়া
  • প্রভাষক আবু বকর সিদ্দিক কাজল (সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ)
  • ফোরামের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. সহিদ মিয়া

আয়োজকরা জানান, মানবকল্যাণ ও উন্নত রায়পুরা গড়ার লক্ষ্যে এই ফোরাম নিরলস কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধরণের সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222