অপপ্রচারের জবাবে বাস্তব চিত্র, কাবুলে নারী শিক্ষার্থীদের বর্ণাঢ্য সমাবর্তন

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে নারী শিক্ষার্থীদের দক্ষতা ও ধর্মীয় শিক্ষার প্রসারে এক বর্ণাঢ্য সমাবর্তন এবং সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শহরের ঐতিহ্যবাহী ‘নসরত খোশ-খান ইনস্টিটিউট’-এর (Nosrat Khosh-Khwan Institute) হিফজ ও তাজবিদ বিভাগ থেকে সফলভাবে শিক্ষা সমাপনকারী নারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এই চতুর্থ পর্বের গ্র্যাজুয়েশন উৎসবের আয়োজন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) আফগান প্রতিনিধি উস্তাদ ইয়াসিরের শেয়ার করা এক ভিডিওচিত্রে এই জমকালো সমাবর্তন অনুষ্ঠানের দৃশ্য ফুটে ওঠে। ভিডিওতে দেখা যায়, সারিবদ্ধভাবে ঐতিহ্যবাহী কাল রঙের গ্র্যাজুয়েশন গাউন পরিহিত নারী গ্র্যাজুয়েটরা মঞ্চে উপস্থিত হয়ে একে একে তাঁদের অর্জিত সনদপত্র ও বিশেষ সম্মাননা গ্রহণ করছেন।

বিজ্ঞাপন
banner

উক্ত আয়োজনে নারী সাংবাদিকদের প্রত্যক্ষ উপস্থিতি ও সম্পৃক্ততা দেখা গেছে। অনুষ্ঠানে দায়িত্ব পালনরত এক নারী সংবাদকর্মী সরাসরি মঞ্চ ও মিলনায়তন থেকে পুরো কার্যক্রম কভার করেন। তিনি উপস্থিত অভিভাবকদের প্রতি সন্তানদের কোরআনের শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানিয়ে বলেন, একটি নৈতিক, সমৃদ্ধ ও অগ্রসরমান ইসলামী সমাজ গঠনে নারী শিক্ষার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে, বিষয়টি নিশ্চিত করে আফগান প্রতিনিধি উস্তাদ ইয়াসির তাঁর পোস্টে উল্লেখ করেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি ও বিশেষ করে নারীদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা ধরনের অসত্য ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে। তবে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন দাবি করে তিনি জানান, আফগানিস্তানে সবকিছুই স্বাভাবিক নিয়ম ও ইতিবাচক ধারায় চলছে। অপপ্রচারের বিরুদ্ধে কাবুলের এই সনদ বিতরণ ও সমাবর্তন অনুষ্ঠানটি নারী শিক্ষা ও সামাজিক অগ্রগতির এক বাস্তব ও ইতিবাচক প্রামাণ্য দৃষ্টান্ত।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222