নেপাল জমিয়ত-আমীরে মজলিস বৈঠক, দাওরা হাদিস মাদরাসা প্রতিষ্ঠায় সহায়তার আশ্বাস

by hsnalmahmud@gmail.com

নেপালে বসবাসরত প্রায় ২০ লাখ মুসলিম জনসংখ্যার দ্বীনি শিক্ষার সুবিধার্থে একটি দাওরা হাদিস (উচ্চতর ইসলামী শিক্ষা) মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সাহায্য ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

বুধবার এক সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন আমীরে মজলিসের মিডিয়া সচিব সালাহউদ্দীন মাসউদ।

বিজ্ঞাপন
banner

প্রকাশিত তথ্য অনুযায়ী, সম্প্রতি নেপাল জমিয়তের সভাপতি মাওলানা খালিদ সিদ্দিকীর সাথে আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেপালের দ্বীনি শিক্ষার নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরা হয়।

নেপাল জমিয়ত সভাপতি জানান, দেশটির ২০ লক্ষাধিক মুসলিম জনগোষ্ঠীর জন্য কোনো দাওরা হাদিস মাদ্রাসা নেই। সেখানে সামান্যসংখ্যক মক্তব, হিফজ ও প্রাথমিক কিতাব বিভাগ রয়েছে। ফলে প্রাথমিক শিক্ষার পর উচ্চতর আলেম হতে ইচ্ছুকদের বাধ্য হয়ে ভারতে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হয়।

এই সংকট নিরসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং দলের যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি ও ‘গরিব এতিম ট্রাস্ট’-এর দায়িত্বশীল মাওলানা সালেহ আহমদ হামিদির কাছে একটি দাওরা হাদিস মাদ্রাসা প্রতিষ্ঠার কর্মপরিকল্পনা ও আবেদন জমা দেন নেপাল জমিয়ত সভাপতি।

বৈঠকে আল্লামা মামুনুল হক ও তাঁর প্রতিনিধি দল এ বিষয়ে দীর্ঘ আলোচনা করেন। আশাবাদ ব্যক্ত করা হচ্ছে যে, বাংলাদেশের শীর্ষ আলেম আল্লামা মামুনুল হকের টিমের সার্বিক সহযোগিতায় নেপালে অতিসত্বর একটি উচ্চতর দাওরা হাদিস মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222