রাজধানীর তিতুমীর কলেজে ছাত্রদল-ছাত্রশক্তির নেতাকর্মীদের সংঘর্ষ

by Abid vs36

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে কলেজ অডিটোরিয়ামে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। দুই পক্ষের এই সংঘর্ষে জাতীয় ছাত্রশক্তির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

বিজ্ঞাপন
banner

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গণঅভ্যুত্থান দিবস উদযাপনের অংশ হিসেবে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠান চলাকালে কোনো একটি বিষয় নিয়ে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এই সংঘর্ষের ঘটনায় জাতীয় ছাত্রশক্তি তিতুমীর কলেজ সংসদের আহ্বায়ক সাখাওয়াত হোসেন এবং সদস্য সচিব আল নোমান নিরবসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

সংঘর্ষের পর আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর কলেজ ক্যাম্পাসে সাময়িক উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222