আফগানিস্তানে ১০ হাজার মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প শুরু, হচ্ছে ক্যানসার হাসপাতালও

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের তীব্র বিদ্যুৎ সংকট মেটাতে এবং দেশ পুনর্গঠনে ১০ হাজার মেগাওয়াটের এক মেগা প্রকল্প বাস্তবায়ন শুরু করতে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান ‘আজিজি এনার্জি ইনভেস্টমেন্ট কোম্পানি’। এর পাশাপাশি দেশটিতে একটি আধুনিক ক্যানসার হাসপাতাল নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।

সম্প্রতি কাবুলে তালেবান সরকারের অর্থনৈতিক বিষয়াবলি সংক্রান্ত উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার আখুন্দের সঙ্গে প্রতিষ্ঠানটির এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত ও অগ্রগতির কথা জানানো হয়। বৈঠকে কোম্পানির প্রধান মিরওয়াইস আজিজি প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।

বিজ্ঞাপন
banner

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় কারিগরি যন্ত্রপাতি ইতিমধ্যেই কেনা হয়েছে। খুব শিগগিরই সেগুলো আফগানিস্তানে আনা শুরু হবে।

সৌর ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র

বৈঠকে কারিগরি কমিটির পক্ষ থেকে কাজের অগ্রগতি সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদন অনুযায়ী:

সৌরবিদ্যুৎ: কাবুলের নাগলু (১০০ মেগাওয়াট), পারওয়ানের বারিক আব (১০০ মেগাওয়াট) এবং গজনি প্রদেশে (১৩১ মেগাওয়াট) সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু হয়েছে। এর আগে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বিদ্যুৎ ক্রয়চুক্তি (পিপিএ) সম্পন্ন হয়।

কয়লাভিত্তিক বিদ্যুৎ: তাখারে ১৬৫ মেগাওয়াট ও বাগলানে ৩৫০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং নাগলু ও গজনিতে সাব-স্টেশন নির্মাণের পরিকল্পনা চ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বিদ্যুৎ সঞ্চালন লাইন: কাবুলের তারাখেল এলাকা থেকে সবুজ শিল্পাঞ্চল পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনের কারিগরি বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে, যা দ্রুতই চূড়ান্ত হবে।

সময়সীমা ও সরকারি প্রতিশ্রুতি

প্রকল্পের গতি বাড়াতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে সার্বিক সহযোগিতার নির্দেশ দিয়েছেন উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গণি বারাদার। অবশিষ্ট কাজ দুই সপ্তাহের মধ্যে শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ে কাজের গুণগত মান বজায় রেখে মেগা প্রকল্পগুলো সম্পন্ন করতে হবে।

বিদ্যুৎ সংকট কাটার আশা

বর্তমানে আফগানিস্তানে বিদ্যুতের দৈনিক চাহিদা প্রায় ৪ হাজার মেগাওয়াট। অথচ অভ্যন্তরীণ উৎস ও আমদানি মিলিয়ে সরবরাহ পাওয়া যায় মাত্র ৭৫০ মেগাওয়াটের মতো। নতুন এই ১০ হাজার মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হলে আফগানিস্তানের গৃহস্থালি, কৃষি ও শিল্প খাতের দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট অনেকাংশে দূর হবে বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222