আফগানে মার্কিন হামলায় পাকিস্তানের সহায়তার অভিযোগ মাওলানা ফজলুর রহমানের

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানে দুই দশকের সামরিক অভিযানকালে মার্কিন বাহিনীকে সুবিধা দেওয়ার জন্য পাকিস্তানের কড়া সমালোচনা করেছেন জমিয়ত উলেমা-ই-ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান। তিনি অভিযোগ করে বলেছেন, ওই সময়ে মার্কিন যুদ্ধবিমানকে আফগান ভূখণ্ডে হামলা চালানোর জন্য পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছিল।

আজ মঙ্গলবার (২১ জুলাই) আফগান সংবাদমাধ্যম আরিয়ানা নিউজ-এর এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে বলা হয়, এক সম্মেলনে দেওয়া বক্তব্যে ফজলুর রহমান দাবি করেন, পাকিস্তান কখনো সশস্ত্র যোদ্ধাদের আফগানিস্তানে প্রবেশে বাধা দেয়নি। একই সঙ্গে রাষ্ট্রের এমন পরস্পরবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন তিনি।

জেইউআই-এফ প্রধানের মতে, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও স্বাধীনতা প্রয়োজন। কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনী বারবার দেশটির অস্থিতিশীলতার পেছনে ভূমিকা রেখেছে। তিনি দাবি করেন, যখনই যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলো আফগানিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে, পাকিস্তান তাদের প্রক্সি বা প্রচ্ছন্ন প্রতিনিধি হিসেবে কাজ করেছে। আবার একই সঙ্গে নিজেদের সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের অংশীদার হিসেবে উপস্থাপন করেছে।

বক্তব্যে আফগানিস্তান নীতি ছাড়াও পাকিস্তানের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে কথা বলেন ফজলুর রহমান। দেশটির ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) নিবন্ধনে সরকার যে নীতি নিয়েছে, তার সমালোচনা করে তিনি সতর্ক বার্তা দেন। জেইউআই-এফ নেতা বলেন, সরকারের এই ধরনের পদক্ষেপ দেশের অভ্যন্তরে ক্ষোভ উসকে দিতে পারে এবং নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222