বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন আজ

by hsnalmahmud@gmail.com

বিশ্ব ইজতেমা নিয়ে বিভিন্ন সময় ছড়ানো বিভ্রান্তিকর বক্তব্য ও অসত্য তথ্যের প্রতিবাদ জানাতে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে মূলধারার তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম)।

আজ রোববার (১১ অক্টোবর) বেলা ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
banner

রবিবার (১১ অক্টোবর) ৩৬ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন মূলধারার তাবলীগ জামাত বাংলাদেশের (শুরায়ী নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, সংবাদ সম্মেলনে দেশবরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। তারা বিশ্ব ইজতেমা সংক্রান্ত চলমান বর্তমান পরিস্থিতি, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে মূল বক্তব্য তুলে ধরার পাশাপাশি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন। একই সাথে সরকারের প্রতি ইজতেমা কেন্দ্রিক বিভিন্ন জোরালো দাবি পেশ করা হবে।

সংবাদ সম্মেলনে সংবাদকর্মী ও ক্যামেরা পারসন পাঠিয়ে বিষয়টি বস্তুনিষ্ঠভাবে প্রচার ও কাভার করার জন্য গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222