‘মুফতি আব্দুল মালেকের কিছু হলে দাঁতভাঙা জবাব দেয়ার হুঁশিয়ারি’

by hsnalmahmud@gmail.com

জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেকের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না জানিয়ে হঁশিয়ারি দিয়েছেন আলেম-ওলামারা। বক্তারা বলেন, এ দেশের ইসলামপ্রিয় জনতার আস্থাশীল ব্যক্তিত্ব মুফতি আব্দুল মালেকের কিছু হলে তৌহিদি জনতা ঘরে বসে থাকবে না, এর দাঁতভাঙা জবাব দেবে।

আজ শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে বক্তারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

ফ্যাসিবাদের বিচার কার্যকর, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ, জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণের দাবিতে এ বিক্ষোভ মিছিলে অনুষ্ঠিত হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমীর সভাপতিত্বে এবং উত্তরের সাধারণ সম্পাদক মুফতি নুর মোহাম্মদ কাসেমী ও দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বিন ইয়ামিনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী।

মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও নৈরাজ্যের শিকার। এসব অপকর্ম বন্ধ করে জনগণের জানমাল, ইজ্জত ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের সুষ্ঠু বিচার করে তা কার্যকর করতে হবে। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, “ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দ্রুত সময়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। আমরা শুধু দাওয়াত খাওয়ার জন্য ভারতে যাব না।”

সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। জনগণের ক্রয়ক্ষমতা ও আর্থিক সামর্থ্য বিবেচনায় নিয়ে জ্বালানি সামগ্রীর সহনীয় মূল্য নির্ধারণ করতে হবে। জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।

সমাবেশে সভাপতির বক্তব্যে মুফতি মকবুল হোসাইন কাসেমী দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের প্রতি জোর দাবি জানান।

বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য রাখেন সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা রাশেদ ইলিয়াস, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম আশরাফী, মুফতি জাবের কাসেমী, মাওলানা আতাউর রহমান আরেফী, মাওলানা আবদুল্লাহ আল ফারুক, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা মুবাশ্বির হোসাইন, মাওলানা গাজী আহমদ আবদুল্লাহ মুসা, মাওলানা মাঈনুদ্দিন মানিক, ছাত্র জমিয়তের সভাপতি রিদ‌ওয়ান মাযহারী ও সাআদ বিন জাকিরসহ অন্য নেতারা।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222