‘আ.লীগকে যেখানেই দেখবে সেখানেই প্রতিহত করবে ছাত্র-জনতা’

by Fatih Work

আগামীর বাংলাদেশে এই খুনি ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে যেখানেই দেখবে, সেখানেই ছাত্র-জনতা প্রতিহত করবে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন
banner

সারজিস বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। এই সংগঠন বাংলাদেশে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না। আওয়ামী লীগকে যেখানেই দেখবে, সেখানেই ছাত্র-জনতা প্রতিহত করবে।

বগুড়ায় উন্নয়ন না হওয়ায় আওয়ামী লীগকে দায়ী করে সারজিস আলম বলেন, আওয়ামী লীগ বগুড়াকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। এখানে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছিল, সেটি বন্ধ করে দেয়া হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অত্যাধুনিক যন্ত্রপাতি সরিয়ে নেয়া হয়েছে। বগুড়ার নাম শুনলেই চাকরি ও পদোন্নতি আটকে দেয়া হয়েছে। এসময় তিনি বগুড়ায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ এবং বগুড়া বিমানবন্দর চালুর দাবি জানান।

সমাবেশ সঞ্চালনা করেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক যুথি অরণ্য প্রীতি। আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ, যুগ্ম মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহদী এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222