ইকরা শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা মানতে হবে : মাসউদুল কাদির

by Masudul Kadir

হবিগঞ্জ প্রতিনিধি :: ইকরা বাংলাদশে স্কুলের শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা মানতে উতসাহ প্রদান করে ইকরা হবিগঞ্জের প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, ভালো ছাত্র-ছাত্রী হওয়ার জন্য অবশ্যই তাকে নিয়মানুবর্তিতা মানতে হবে। রুটিন ওয়ার্ক করতে হবে। নিয়ম মেনে চললে অবশ্যই শিক্ষার্থী সফলতার মুখ দেখবে।

সোমবার (৬ জুলাই ২০২৬) দুপুরে ইকরা বাংলাদশে স্কুল হবিগঞ্জের ডে-শিফটের প্রথম সেমিস্টার পরীক্ষার ফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

মাওলানা মাসউদুল কাদির বলেন, কবি বলেছেন, একবার না পারিলে দেখো শত বার-আমাদের ঘাবড়ে গেলে চলবে না। সফলতার জন্য লড়াই চালিয়ে যেতে হয়। চেষ্টা অব্যাহত রাখতে হয়। প্রবাদে আছে, তুমি এগিয়ে যাও-সফলতা তোমার পদচুম্বন করবে। তাই জীবন চালাতে হয় রুটিন অনুযায়ী। যে শিক্ষার্থী রুটিন গুরুত্ব দেবে সে অবশ্যই কিছু না কিছু সফলতার মুখ দেখবেই।

ইকরা হবিগঞ্জ কো-অর্ডিনেটর মাওলানা আবদুর রউফ আশরাফ বলেন, ইকরার পাঠদান হবিগঞ্জের মাটিকে সুশোভিত করে তুলেছে। আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের পাঠদানের সঙ্গে পরিচিত হচ্ছে।

ইকরা বাংলাদশে স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষার প্রোগ্রেস রিপোর্ট নিয়ে উচ্ছ্বসিত

ইকরা হবিগঞ্জের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীদের সাহসী করবার জন্য বিভিন্ন পদ্ধতির আলোকে পাঠদান করে থাকি। ক্লাসে নিয়মিত উপস্থিতি আর অধ্যাবসায় শিক্ষার্থীকে সফলতার চূড়ায় পৌঁছে দেয়।

ইকরা হবিগঞ্জের সিনিয়র শিক্ষক মুফতি সামিল আহমদ ওসমান বলেন, আমরা চেষ্টা করবো, সফলতা এনে দেবেন মহান আল্লাহ তাআলা।

ইকরা হবিগঞ্জের ফল ঘোষণার সমাবেশে আরও বক্তব্য দেন, মুফতি নাজমুল হাসান, মাওলানা দরবেশ আহমদ, হাফিজ ইশমাম হাসান, হাফিজ শহীদুল ইসলাম ইউসুফ প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222