ইরানের উপর ইসরায়েলের হামলা অবৈধ: মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স

by Fatih Work

আমিরুল ইসলাম লুকমান >>

আমেরিকার সিনেটর বার্নি স্যান্ডার্স ইরানের উপর ইসরায়েলের হামলাকে অবৈধ বলেছেন। তিনি আরও বলেছেন, আমেরিকাকে ইসরায়েলের আরেকটি যুদ্ধে টেনে নেওয়া যাবে না।

বিজ্ঞাপন
banner

শনিবার (১৪ জুন) ডেইলি জং সূত্রে জানা যায়, চলমান ইসরায়েল-ইরান যুদ্ধের বিষয়ে বার্নি স্যান্ডার্স বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রোববার আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবৈধভাবে ইরানে হামলা চালিয়েছেন।

সিনিয়র এই সিনেটর আরও বলেন, যুদ্ধবিরতির সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীকে নস্যাৎ করা হয়েছে।

সিনেটর বার্নি স্যান্ডার্স আরও বলেন, এতে আমেরিকার কূটনীতিকে অপমান করা হয়েছে এবং হাজার হাজার সাধারণ মানুষের জীবন হুমকির মুখে ফেলা হয়েছে।

সূত্র: ডেইলি জং।

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222