মার্কিন হুমকি উপেক্ষা করে ইসরায়েলিদের বহিষ্কারের নির্দেশ মালয়েশিয়ার

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের হুমকি ও ভূ-রাজনৈতিক চাপকে উপেক্ষা করে কঠোর অবস্থান বজায় রেখেছে মালয়েশিয়া। অন্য দেশের (যেমন যুক্তরাষ্ট্র) দ্বৈত পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় অনুপ্রবেশ করা ইসরায়েলি নাগরিকদের অবিলম্বে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ার জোহর রাজ্যের ফরেস্ট সিটিতে অবস্থিত ‘নেটওয়ার্ক স্কুল’ নামক একটি প্রযুক্তি প্রকল্প ও স্টার্টআপ নির্ভর রেসিডেন্সিয়াল উদ্যোগে কয়েকজন ইসরায়েলি নাগরিক গোপন আস্তানায় অবস্থান করছে—এমন তথ্য ফাঁসের পর এ নিয়ে কড়া পদক্ষেপ নেয় মালয়েশিয়া সরকার। যেহেতু মালয়েশিয়া ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করে না এবং ইসরায়েলিদের প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে, তাই খবরটি জানার পরই তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং ওই প্রজেক্টের কার্যক্রম কঠোর নজরদারির আওতায় এনে তাঁদের বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

মার্কিন পাসপোর্টধারী হওয়া সত্ত্বেও তাঁরা মূলত ইসরায়েলি নাগরিক—বিষয়টি নিশ্চিত করে আনোয়ার ইব্রাহিম স্পষ্ট জানিয়ে দেন, দ্বৈত পাসপোর্ট বা কোনো পরাশক্তির ছায়াতলে থেকে মালয়েশিয়ার আইন অমান্য করা যাবে না। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের আটজন রিপাবলিকান কংক্ৰেসম্যান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং মালয়েশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সহায়তা স্থগিতের হুমকি দেন।

তবে ওয়াশিংটনের এই নগ্ন চাপের মুখে একচুলও পিছু হটেননি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি হুংকার দিয়ে বলেন, ‘মালয়েশিয়া একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। আমাদের পররাষ্ট্র নীতি কোয়ালালামপুর থেকেই নির্ধারিত হবে, ওয়াশিংটন থেকে নয়।’

গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক ফোরামে সোচ্চার ভূমিকা পালন করে আসা মালয়েশিয়া জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের প্রতি তাদের সমর্থন অপরিবর্তিত থাকবে। সামরিক সুবিধা বা বাণিজ্যিক ব্ল্যাকমেইলের মুখে দেশের নীতি বিসর্জন দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে দেশটির সরকার।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222