ইসি ভবনে তারেক রহমান

by Fatih Work

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ভোটার হবার জন্য গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি ইসি ভবনে পৌঁছান।

বিজ্ঞাপন
banner

ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হবেন তিনি। ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন তিনি। বাকী প্রক্রিয়া শেষ করার জন্য ইসিতে আসছেন।

এর আগে শুক্রবার ভোটার ফরম পূরণের আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে। এতে ঢাকার গুলশানের ঠিকানা ব্যবহার করা হয়েছে। ইসি ও বিএনপির নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করে।

তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, ইসি চাইলে যেকোনো সময় যে কাউকে ভোটার করতে পারে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222