এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

by Abid vs36

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট একযোগে সারাদেশে প্রকাশিত হবে। সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আমিরুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সব শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের ফলাফল প্রকাশের তারিখ সম্পর্কে অবহিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১০ আগস্ট নির্ধারিত সময়ে সারা দেশে একযোগে সব শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে। ফলাফল প্রাপ্তির বিস্তারিত নিয়মাবলি পরবর্তীতে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল এসএমএসের মাধ্যমেও পরীক্ষার্থীরা বাসায় বসেই সহজে তাদের ফল সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞাপন
banner

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হয়। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই দ্রুততম সময়ে ফল তৈরিতে ব্যস্ত সময় পার করেছেন সংশ্লিষ্ট বোর্ডের কর্মকর্তা ও পরীক্ষকবৃন্দ।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সব মিলিয়ে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত ফলাফলের অপেক্ষায় থাকা লাখ লাখ পরীক্ষার্থী ও অভিভাবক ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222