স্ত্রীকে তালাক দেওয়ায় নবম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

by Abid vs36

বগুড়ার গাবতলীতে স্ত্রী তালাক দেওয়ায় মানসিক কষ্টে ও হতাশায় রিফাত আলী খান (১৭) নামে নবম শ্রেণির এক ছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার নেপালতলী ইউনিয়নের রহিমারপাড়া গ্রামের নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিফাত আলী খান গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের রহিমারপাড়া গ্রামের রুবেল খানের ছেলে। সে স্থানীয় কদমতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। কিছুদিন আগে প্রেমের সম্পর্কের টানাপোড়েন ও পছন্দের জেরে এক সহপাঠীকে বিয়ে করে সে। তবে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্ত্রী তাকে তালাক দিলে রিফাত মানসিকভাবে ভেঙে পড়ে।

বিজ্ঞাপন
banner

সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে পরিবারের সদস্যদের অলক্ষে নিজ বাড়ির টিনশেড ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে গাবতলী থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলে থাকা মরদেহ উদ্ধার করে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে স্ত্রী তালাক দেওয়ায় তীব্র মানসিক হতাশা থেকেই রিফাত আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222